ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেসে আগুন : ৭ সদস্যের কমিটি গঠন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার চক কবিরাজি এলাকায় সিলেটগামী আন্ত:নগর পারাবত ট্রেনের পাওয়ারকারসহ ৩টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১১ জুন দুপুর পৌনে ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনা পরিদর্শন করেছেন। আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থল পৌঁছে ১১ জুন বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শমসেরনগর স্টেশনের মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেসে আগুন : ৭ সদস্যের কমিটি গঠন

আপডেট সময় ০৬:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২