ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে বন্দুক হামলায় ৩ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের স্মিথসবার্গে ৯ জুন বিকেলে বন্দুক হামলায় তিনজন নিহত ও একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। খবর সিনহুয়ার।

ওয়াশিংটন কাউন্টি শেরিফ দপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে (গ্রিনিচ মান সময় ১৮৩০ টা) এ হামলার ঘটনা ঘটে। পরে নিরাপত্তা কর্মীরা সেখান থেকে চারজনকে উদ্ধার করে।

নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সন্দেহভাজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তি ও এক সৈনিকের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ওই সৈন্য আহত হন এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

স্মিথসবার্গ ওয়াশিংটন ডি.সি’র প্রায় ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক ভয়াবহ বন্দুক হামলার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা।

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা করছেন। তবে এ আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে বন্দুক হামলায় ৩ জন নিহত

আপডেট সময় ০৫:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২