ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করার লক্ষ্য নিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন হয়েছে। ১৯ মে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাতে নেতৃত্ব দেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

এ সময় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

শোভাযাত্রাতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, এশিয়ান টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাওফিক হোসেন খিজির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাবুজ্জামান হেলাল, ফেরদৌস বাবুসহ উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে সাতদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ এমপি।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা

আপডেট সময় ০৭:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২