ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মামার কোলে ওঠে লাশ হলো আরিয়ান

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় আরিয়ান নামে ১০ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মে) রাতে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকায় একটি গোয়ালঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আরিয়ান পূর্বলাভা খন্দকার বাড়ি এলাকার সজল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বিয়ের কিছুদিন পর থেকেই আরিয়ানের মা আইরিন বেগম ছেলেকে নিয়ে তার বাবা আইয়ুব মাস্টারের বাড়ি পাঁচকাহনীয়া গ্রামে থাকতেন। রোববার দুপুরে মামা জিহান শিশু আরিয়ানকে কোলে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে নিখোঁজ হন। এদিকে অনেকক্ষণ পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খুঁজতে থাকে। এক সময় শিশু আরিয়ান ও মামা জিহানকে খুঁজে না পাওয়ায় স্থানীয় কয়েকটি মসজিদে মাইকিং করা হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে নানার বাড়ির গোয়াল ঘরে মুখ বন্ধ অবস্থায় একটি বস্তা দেখতে পায় স্বজনরা।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই বস্তার মুখ খুলে আরিয়ানকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রæত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান শিশু আরিয়ানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে মামা জিহান পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

মামার কোলে ওঠে লাশ হলো আরিয়ান

আপডেট সময় ১২:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২