ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

শেরপুরে পাঁচ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করে আগের দামে বিক্রি করলো কর্মকর্তারা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে অবৈধভাবে মজুদ করে রাখা পাঁচ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করে আগের দামে বিক্রি করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ১২ মে দুপুরে সদর উপজেলার গাজীর খামার বাজারে সাথী ষ্টোর নামে একটি দোকান থেকে ভোজ্য তেল হিসাবে ব্যবহৃত সয়াবিন ও ফর্টিফাইড পাম ওয়েল জব্দ করা হয়।

এদিন অবৈধভাবে তেল মজুদ ও অধিক দামে বিক্রির দায়ে ওই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সাথী ষ্টোরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকানের মালিক আবু সায়েম সাথীর বাড়ি ও দুইটি গুদামে মজুদ করে রাখা হিলশার ফর্টিফাইড পাম ওয়েল ও তীর ব্র্যান্ডের সয়াবিনসহ প্রায় পাঁচ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়।

রুবেল আহমেদ আরও জানান, মজুতকৃত তেলের বোতলে তিন মাস আগের মূল্য লেখা ছিল। তবে ওই মূল্যের সিল কৌশলে মুছে দিয়ে নতুন মূল্য নির্ধারণ করে প্রতি লিটার সয়াবিন ২০০-২১০ টাকা মূল্যে বিক্রি করছিলেন ওই দোকানী।

নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বিক্রি ও অবৈধভাবে মজুদের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুইটি ধারায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দকৃত তেল উপস্থিত জনসাধারণের মাঝে আগের মূল্যে বিক্রি করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে পাঁচ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করে আগের দামে বিক্রি করলো কর্মকর্তারা

আপডেট সময় ১০:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২