ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছে : দীপু মনি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছে। আজ রোববার (৮ মে) দুপুরে শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপচারিতা কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ৭৩ বছরের ইতিহাস বলে, আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছি। এর ধারাবাহিকতায় আগামীতেও সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ।

দিপু মনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, খুব শিগগিরই ঘোষণা আসছে।

এছাড়া করোনা বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার সব প্রস্তুতি নেয়া আছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সাল থেকে নতুন শিক্ষা কার্যক্রম চালু হলে শিক্ষা ব্যবস্থার কোন ক্ষতি হবে না। সব পরীক্ষাও ওঠে যাবেনা।

এ সময় সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং এবং শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী চকবাজারস্থ শহীদ মিনার এলাকায় শহর আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছে : দীপু মনি

আপডেট সময় ০৮:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২