ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ৩৫ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৫ জন। গতকাল এই সংখ্যা ছিল ৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৫ জন। আগের দিন ৫ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩১ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৬৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৯ জন। শনাক্তের হার দশমিক ৬২ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬৫ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২০৫ জন।

দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ৩৫ জন

আপডেট সময় ০৮:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২