ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

বিশ্বের কাছে দেশের ঐতিহ্য তুলে ধরতে এক শিক্ষকের অভিনব প্রচেষ্টা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর: ফসলের মাঠে ‘পার্পল লিফ রাইস’ বা বেগুনী রঙের ধান রোপন করে জাতীয় স্মৃতিসৌধ, পতাকা এবং দেশের মানচিত্র ফুটিয়ে তুলেছেন শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীর একজন শিক্ষক। তার নাম নূরে আলম সিদ্দিকী। তিনি উপজেলার ধানশাইল উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

ওই ব্যতিক্রমী ধান ক্ষেত দেখতে প্রতিদিন উৎসুক জনতা কৌতুহলী হয়ে ভিড় করছেন। অনেকেই ওই ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে তুলছেন সেলফি। আর সেই ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

উপজেলা কৃষি বিভাগ বলছে, দেশে প্রথম ‘পার্পল লিফ রাইস’ বা বেগুনি রঙের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। ওই ধান গাছটি পুরোটাই বেগুনি রঙের। এর চালের রংও বেগুনি। এখন কৃষকদের কাছে এটি রঙিন ধান হিসাবে পরিচিতি পেয়েছে।

জানা যায়, শিক্ষক নূরে আলম সিদ্দিকী ইউটিউবে ‘পার্পল লিফ রাইস’ নামের ওই ধান দেখে তা আবাদ করতে আগ্রহী হন। পরে পার্শ্ববর্তী শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের মাধ্যমে স্থানীয় একজন আদিবাসীর সহযোগীতায় এর বীজ সংগ্রহ করেন।

সরেজমিনে দেখা যায়, ওই শিক্ষক প্রায় ১শ’ শতাংশ জমিতে ‘বাংলা মতি’ ও কাটারিভোগ’ নামের দুই জাতের ধানের আবাদ করেছেন। তার মাঝখানে বেগুনী রঙের ধান রোপন করে জাতীয় স্মৃতিসৌধ, পতাকা এবং দেশের মানচিত্র ফুটিয়ে তুলেছেন।

এ সম্পর্কে নূরে আলম সিদ্দিকী বলেন, আমি শিক্ষক হলেও কৃষিই আমাদের আদি পেশা। আমার দেশ প্রেমের নিদর্শন হিসাবেই ‘পার্পল লিফ রাইস’ এবং সবুজ রঙেন ধানের সংমিশ্রণে দেশের মানচিত্র ফুটিয়ে তুলেছি।

নূরে আলম সিদ্দিকী আরো বলেন, দেশের ইতিহাস এবং ঐতিহ্য ভবিষ্যত প্রজন্ম তথা গোটা বিশে^র কাছে তুলে ধরতে এই পদক্ষেপ নিয়েছি।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বেগুনি রঙের ওই ধানের ফলন ভালো হলে এটি বীজ আকারে সংরক্ষণের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, ওই ধানের পুষ্টিমান অনেক বেশি। এছাড়া এর ভাত খেতেও সুস্বাদু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বিশ্বের কাছে দেশের ঐতিহ্য তুলে ধরতে এক শিক্ষকের অভিনব প্রচেষ্টা

আপডেট সময় ১০:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২