ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

বকশীগঞ্জে ভাইরাল হওয়া অডিও রেকর্ড নিয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম। ২৭ মার্চ বিকাল ৩টায় বগারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম জানান, স্থানীয় এক যুবলীগ সদস্যকে আমি মোবাইলে গালি ও হত্যার যে হুমকির বিষয়ে অডিও ফাঁস হয়েছে তা আমার নয়। আমি তাকে কখনো মোবাইলে হুমকি দেইনি। পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ সদস্য আলী হোসেন আমাকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে। আমাকে ফাঁসাতে মিথ্যা অডিও রেকর্ডটি ফেসবুকে ছড়ানো হয়েছে।

গত ইউপি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হই। এ কারণে স্থানীয় একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাকে নানাভাবে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই তিনি এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা ও জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে বগারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও আলীরপাড়া গ্রামের বাসিন্দা আলী হোসেনকে চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম মোবাইলে হত্যার হুমকি দেন এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে ২৭ মার্চ বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ভাইরাল হওয়া অডিও রেকর্ড নিয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২