ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

ইসলামপুরে চাষীদের ভুট্টা বীজ ও সার বিতরণ

চাষীদের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

১ নভেম্বর দুপুরে উপজেলার ২ হাজার ৩১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরিষা, ভুট্টা, বিটিবেগুন, বোরো ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অধিদপ্তর চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুরের কৃষি অতিরিক্ত উপপরিচালক (পিপি) সাইফুল আজম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাকাওয়াত হোসেন, এম এ সামাদ পারভেজ মোমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি তছির উদ্দিন প্রমুখ।

পরে সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল চাষীদের হাতে বীজ ও সার তুলে দেন।

জানা যায়, কৃষকদের জমির বিঘা প্রতি সরিষা ১ প্যাকেট, ভুট্টা ২ প্যাকেট, বিটি বেগুন ২০ গ্রাম, বোরো ৫ কেজি বীজ এবং ডিএসপি ২০ কেজি, এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামপুরে চাষীদের ভুট্টা বীজ ও সার বিতরণ

আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮