ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৫৩৯ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১৫ জন। আজ ২০ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জন। আগের ২৪ ঘণ্টায় ৩২ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯২৯ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৯৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ। আজ তা কমে হয়েছে ১০ দশমিক ২৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৭২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ১৪২ জন। শনাক্তের হার ১০ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই হার ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। গতকাল এই জেলায় ৩ জন মারা গিয়েছিল।

আজ ঢাকা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৬৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ২৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৫৩৯ জন

আপডেট সময় ০৭:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২