ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সাকিব আল হাসান দল না পেলেও আইপিএল নিলামে প্রথম দিনই দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ভিত্তিমূল্যে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

১২ ফেব্রুয়ারি বেঙ্গালুনুতে আইপিএলের মেগা নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে তাকে দলে নেওয়ার জন্য আহ্বান করা হলে প্রথম ১০ সেকেন্ড কেউ সাড়া দেয়নি। শেষ মুহূর্তে গিয়ে কাটার মাস্টারকে বিড করে দিল্লি। আর কেউ আগ্রহী না হওয়ায় ভিত্তিমূল্যে এই তারকাকে দলে পেল তারা।

এর ফলে আইপিএলে এই নিয়ে চারটি আলাদা দলে খেলার স্বাদ পাবেন মুস্তাফিজ। প্রথমবার তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ, এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। গত বছর মুস্তাফিজকে দলে নেয় রাজস্থান রয়্যালস। সর্বশেষ আসরে ভালো খেললেও ফিজকে পেতে তেমন আগ্রহ দেখা যায়নি রাজস্থানের।

২০১৬ সালে মুস্তাফিজকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেবার হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল বাংলাদেশের তারকার। সেবার হয়েছিল সেরা উদীয়মান ক্রিকেটার। দুই মৌসুম হায়দরবাদে থেকে ২০১৮ সালে তিনি যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে মুম্বাইর হয়ে সময়টা ভাল কাটেনি। ৭ ম্যাচে নেন কেবল ৭ উইকেট।

২০১৯ সালে আইপিএলের জন্য তাকে ছাড়েনি বিসিবি। ২০২০ সালে থেকে যান অবিক্রীত। ২০২১ সালে সব শেষ আসরে ভিত্তিমূল্য এক কোটি রূপিতে রাজস্থান রয়্যালসে দল পেয়েছিলেন মুস্তাফিজ। এই আসরে বেশ ভালো নৈপুণ্য দেখান তিনি।

এ পর্যন্ত আইপিএলে ৩৮ ম্যাচ খেলে ২৯.৫ গড় আর ৭.৮৪ ইকনোমিতে ৩৮ উইকেট আছে মুস্তাফিজের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান

আপডেট সময় ১১:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২