ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেশে করোনায় আরো ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৮ হাজার ৩৫৯ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন। এই সময়ে মারা গেছেন ৩৬ জন। তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৫ জন।

৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৮৮ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ৩৬ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৯ জন। গতকাল ৩৯ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৯ হাজার ৫২ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫ হাজার ৬০৮ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। গতকাল এই হার ১৮ দশমিক ৯৩ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ৩ জন, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ০৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরো ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৮ হাজার ৩৫৯ জন

আপডেট সময় ০৭:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২