ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

দুধ বিক্রি করতে গিয়ে লাশ হলেন খামারী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলায় বাজারে দুধ বিক্রি করতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় সইন্যা মিয়া (৫০) নামে এক দুগ্ধ খামারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ জানুয়ারি সকালে উপজেলার চন্দ্রকোনা ইউপির রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে।

সইন্যা মিয়া একই ইউপির হুনুমানচর এলাকার হোসেন আলীর ছেলে।

অন্যদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ট্রাক্টরটির চালক শেরপুর সদর উপজেলার হালগড়া গ্রামের সাজ্জাদ হোসেন ও চালকের সহকারী নকলার বানেশ্বরদী ইউপির ভ‚রদী গ্রামের কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সইন্যা মিয়া ৩০ জানুয়ারি সকালে দুধ নিয়ে চন্দ্রকোনা বাজারে যাওয়ার পথে রেহাইচর এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির মাটিটানা মাহিন্দ্র ট্রাক্টর তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সইন্যা মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব তাকে মৃত বলে ঘোষণা করেন।

সইন্যা মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। তার বেশ কয়েকটি দুগ্ধদানকারী গাভী থাকায় এলাকায় তিনি দুগ্ধ খামারী হিসেবে পরিচিত।

নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

দুধ বিক্রি করতে গিয়ে লাশ হলেন খামারী

আপডেট সময় ০৯:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২