ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে ৩ লাখ ২৪ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

কর্মশালায় বক্তব্য রাখেন জামালপুরের ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকিম মামুন সাদিক। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবদেক, জামালপুর ॥
ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশমৃত্যুর ঝুঁকি কমান- এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সভাপতি জামালপুরের ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকিম মামুন সাদিক সাংবাদিকদের জানান, শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ জুলাই সারা দেশের মতো জামালপুরেও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্যাপিত হবে। জেলায় এবার ৩ লাখ ২৪ হাজার ৭৬৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৫৮ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৭ হাজার ৭১০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, জেলার সাতটি উপজেলার স্থায়ী, অস্থায়ী, অতিরিক্ত, মোবাইল ও দুর্গম এলাকার ৫৫২টি সাব ব্লকসহ মোট ১ হাজার ৬৯২টি কেন্দ্রে একযোগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মশালায় মুক্ত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নিউট্রিশন কর্মকর্তা মাহফুজা রুমা, এশিয়ান টিভির সাংবাদিক আব্দুল জলিল, বাংলার চিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, বাংলাভিশন টিভির সাংবাদিক জাহিদ হাবিব, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, ইউএনবির সাংবাদিক বজলুর রহমান, বাংলাদেশ ডু-ডের সাংবাদিক এম সুলতান আলম প্রমুখ।

কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে ৩ লাখ ২৪ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

আপডেট সময় ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮