ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

আগামী ১০০ বছর ভারতের সাথে কোনও সংঘাতে যেতে চায় না পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগামী ১০০ বছর ভারতের সাথে কোনও সংঘাতে যেতে চায় না পাকিস্তান। ১৪ জানুয়ারি প্রকাশিত হবে পাকিস্তানের প্রথম জাতীয় নিরাপত্তা নীতি-নথি। ১০০ পৃষ্ঠার সেই নথিতে এই ধরনের বেশ কিছু ‘নীতি’ থাকবে বলে জানা গেছে।

১২ জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খান প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এলাকায় শান্তি বজায় রাখতে একশ’ পাতার এই নথি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫০ পৃষ্ঠার একটি অংশ ১৪ জানুয়ারি সরকারি মহলে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। পুরো নথিটি নয়, সর্বসাধারণের জন্য কিছু নির্বাচিত অংশ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছর, অর্থাৎ ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত দেশ কোন পথে চলবে, কেমনই বা হবে ইসলামাবাদের পররাষ্ট্রনীতি, তা উল্লেখ থাকবে এই নীতি-নথিতে।

পাকিস্তানের ওই কর্মকর্তা আরও বলেন, “আগামী একশ’ বছর ভারতের সঙ্গে কোনও সংঘাতমূলক সম্পর্কে যেতে চাই না আমরা।”

তার কথায়, “আমাদের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের লক্ষ্যে এই নতুন নীতি প্রণয়ন করা হয়েছে।”

তিনি জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছে। আলোচনা ফলপ্রসূ হলে অতীতে দু’দেশের মধ্যে যেমন বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন পাকিস্তানি কর্তা।

১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে ১২ জানুয়ারিই পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে ওই নীতি-নথির কিছু অংশ প্রকাশিত হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

আগামী ১০০ বছর ভারতের সাথে কোনও সংঘাতে যেতে চায় না পাকিস্তান

আপডেট সময় ০৩:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২