ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে কামালের বার্ত্তী মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবিরের ওপর হামলার প্রতিবাদে ২৭ ডিসেম্বর বেলা ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সাবেক প্রধান শিক্ষক আনিছুর রহমান নান্নু, খেওয়াচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ঘাসিরপাড়া রোকেয়া বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোকাম্মেল হক, সহকারী শিক্ষক মিনারুল ইসলাম, সহকারী শিক্ষক ইয়াসমীন আরা, শিক্ষক কারিমুল ইসলাম, শিক্ষার্থী সুস্মিতা আক্তার সূচি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা গত ২৫ ডিসেম্বর রাতে প্রধান শিক্ষক এমএইচ কবিরের ওপর হামলার অতর্কিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২৫ ডিসেম্বর রাত ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল আলম বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে নিজ বাড়িতে ফেরার পথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরের লোকজন কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবিরের ওপর হামলা চালায়। হামলায় তার হাত ভেঙে যায়। ওই হামলায় আরও ৭ জন আহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৫:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১