ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইউক্রেন বিষয়ে পশ্চিমাদের প্রতি সামরিক পদক্ষেপের হুমকি রাশিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করেছেন যে, ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমাদের অবন্ধুসুলভ পদক্ষেপের জবাবে রাশিয়া সামরিক পদক্ষেপ নেয়ার জন্যে প্রস্তুত।

পুতিন গত কয়েক সপ্তাহ ধরেই মস্কো সীমান্তে উত্তেজনা বাড়ানোর জন্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোটকে দায়ী করে আসছেন। তবে এটিই হলো তার প্রথম বক্তব্য যেখানে সম্ভাব্য সংঘাতের ইংগিত দেয়া হয়েছে।

পুতিন ২১ ডিসেম্বর তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছেন, পশ্চিমারা যদি তাদের আগ্রাসনমূলক আচরণ অব্যাহত রাখে তাহলে রাশিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে যথাযথ কৌশলগত সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, তাদের অবন্ধুসুলভ আচরনের জবাবে রাশিয়া কঠোর পদক্ষেপ নেবে। সর্বতোভাবে রাশিয়ার এ অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গত মধ্য নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে। তারা এ ব্যাপারে নজিরবিহীন অবরোধ আরোপ করা হবে বলে পুতিনকে হঁশিয়ার করেছে।

পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনের পূর্ব সীমান্তে প্রায় এক লাখ সৈন্য সমাবেশ করেছে। এ অঞ্চলেই ইউক্রেন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করে আসছে।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে। একইসঙ্গে দেশটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছ থেকে তার নিরাপত্তা বিষয়ক বৈধ নিশ্চয়তা দাবি করেছে এবং ন্যাটো জোটের পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ বন্ধের কথাও বলেছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ইউক্রেন বিষয়ে পশ্চিমাদের প্রতি সামরিক পদক্ষেপের হুমকি রাশিয়ার

আপডেট সময় ০৮:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১