ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

২৯ নভেম্বর সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া ও পারপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা মৃত আলী আকবরের জমিতে ‘বীর নিবাস’ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা।

জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়ন ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ১২ বীর নিবাস নির্মাণে খরচ ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকা। প্রতিটি বীর নিবাসে দুটি বেডরুম, একটি ডাইনিং, একটি ড্রয়িং, দুটি টয়লেট, ও একটি কিচেন রুমসহ নানা সুযোগ সুবিধাও থাকছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এ সময় বলেন, প্রধানমন্ত্রীর উপহার আবাসন ‘বীর নিবাস’ প্রথম পর্যায়ে উপজেলাতে ১২ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করে দেওয়া হচ্ছে। পর্যায় ক্রমে সকল অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের এই প্রকল্পের আওতায় নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ময়মনসিংহ বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, লুৎফর রহমান লুলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় ০৪:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১