ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জামালপুরে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সারাদেশের মত জামালপুরেও ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ২৯ অক্টোবর বিকেলে দয়াময়ীমোড়স্থ জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে সুরকার, গীতিকার এবং প্রবীণ গণসংগীত শিল্পী স্বপন রহমান ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, জামালপুর জেলা শাখা, নাট্যনীড় জামালপুর, মনিমেলা খেলাঘর ও মতিমিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা দয়াময়ী মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা গিয়ে পুনরায় দয়াময়ী মোড়ে এসে শেষ হয়।

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সন্ধ্যায় উদীচী জামালপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে সুধী সমাবেশে মুখ্য আলোচক হিসেবে ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক মুহাম্মদ হায়দার এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ্।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন- মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, সভাপতি মোজাহারুল হক, জামালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাজিব সিংহ সাহা রাজন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, উদীচী জামালপুর জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক সন্তোষ কুমার রাজভর প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা।

সমাবেশে বক্তারা, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ফ্যাসিবাদ হটিয়ে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান। উদীচীই হবে এই আন্দোলনের সাংস্কৃতিক অগ্রসৈনিক।

সুধী সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গণসংগীত ও সংগীত পরিবেশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ১২:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১