ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেলান্দহে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। ২৪ অক্টোবর বিকেলে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনিত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।

চূড়ান্ত তালিকায় মেলান্দহ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন যারা পেলেন তারা হলেন- ১ নম্বর দুরমুঠ ইউনিয়নে সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, ২ নম্বর কুলিয়া ইউনিয়নে মো. আব্দুস ছালাম, ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নে মোহাম্মদ আলী জিন্নাহ, ৪ নম্বর নাংলা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, ৫ নম্বর নয়ানগর ইউনিয়নে শফিউল আলম শাহাবুদ্দিন, ৭ নম্বর চরবানীপাকুরিয়া ইউনিয়নে শাহাদাত হোসেন ভুট্টো, ৯ নম্বর ঘোষেরপাড়া ইউনিয়নে মো. সাইদুল ইসলাম লিটু, ১০ নম্বর ঝাউগড়া ইউনিয়নে আঞ্জুমনোয়ারা বেগম হেনা ও ১১ নম্বর শ্যামপুর ইউনিয়নে এস এম সাইদুর রহমান সাইদ মাষ্টার।

এছাড়াও হাজরাবাড়ী পৌরসভা সীমানা নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ ও পৌরসভা সংলগ্ন ৬ নম্বর আদ্রা ও ৮ নম্বর ফুলকোচা ইউনিয়নের দাপ্তরিক জটিলতার জন্য নির্বাচন পরে হবে বিধায় এই দুই ইউনিয়নের নৌকার মনোনয়ন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেলান্দহে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় ০৭:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১