ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাছ চাষে বিপ্লব ঘটাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বশেফমুবিপ্রবি’র ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহের মত জামালপুরেও মাছ চাষের বিপ্লব ঘটবে। আর সেই বিপ্লবের নেতৃত্ব দেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগ। নদীতে খাঁচায় মাছচাষ সম্প্রসারণ, জেলার ঘাটতি পূরণের পাশাপাশি গুণগত ও নিরাপদ মাছ উৎপাদন, নতুন নতুন মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবন করে চরাঞ্চলের জীবনমান উন্নয়নে নেতৃত্ব দেবে বলে আশাবাদী জেলা মৎস্য কর্মকর্তা ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান।

১০ অক্টোবর দুপুর ২টায় জেলা মৎস্য ভবন সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ সাদীকুর রহমান (ইমন) জেলার মাছ উৎপাদনের ঘাটতি পূরণের পাশাপাশি চরাঞ্চলের জীবনমান উন্নয়নে মৎস্য দপ্তরকে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের গবেষণাসহ অন্যান্য কার্যক্রমে সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের নিয়ে ‘ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট ’ কোর্সের অভিজ্ঞতা বিনিময় সফর আয়োজনে বিশেষ সহায়তা করায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ,রেজিস্টার খন্দকার হামিদুর রহমানকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রভাষক মো. ফখরুল ইসলাম চৌধুরী সুমন, জামালপুর জেলা মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক কৃষিবিদ মুখলেসুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় জেলার মাছ উৎপাদনের ঘাটতি পূরণ, শুষ্ক মৌসুমে পুকুরে পানির সমস্যা নিরসন, বন্যা কবলিত এলকায় মাছ চাষে করণীয়, বিল নার্সারি স্থাপন, চরাঞ্চলে মাছ চাষ সম্প্রসারণ, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, খাদ্য ও পোনার গুণগত মান ও দাম নিয়ন্ত্রণ, যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদীতে খাঁচায় মাছচাষে সম্ভাবনা ও সমস্যা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।

এরপর জেলা মৎস্য বীজ উৎপাদন খামার এবং জহুরুল মৎস্য খামার পরিদর্শন ও প্রশিক্ষণ গ্রহণ করে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

মাছ চাষে বিপ্লব ঘটাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০২:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১