ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান সেতুমন্ত্রীর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

সড়ক পরিবহন মন্ত্রী ৬ অক্টোবর তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা।

ওবায়দুল কাদের বলেন, সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে, আর নির্বচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে।

আওয়ামী লীগ থেকে বাঁচতেই জনগণ বিএনপিকে ভোট দিবে ’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয় বরং বিএনপি’র দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে উল্লেখ করে সেতু মন্ত্রী বলেন, দেশের মানুষ এতোটাই বিভ্রান্ত নয় যে, তারা বিএনপি’র হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দিবে।

ওবায়দুল কাদের বলেন, জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তার প্রমাণ সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই পরিস্কার হয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান সেতুমন্ত্রীর

আপডেট সময় ০৭:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১