ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নে যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ

গাইবান্ধা ইউনিয়নে যত্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ১ হাজার ২৯৪ জন হতদরিদ্র পরিবারের অন্তঃসত্বা নারী ও ৬০ মাস বয়সী শিশুদের আইএসপিপি-যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৪ অক্টোবর গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি নছিমুন্নেছা দাখিল মাদরাসা মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী।

এসময় পোস্ট অফিস ও ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট(আইএসপিপি)-যত্ন প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, নৌকা প্রতীকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়, আজকে অন্তঃসত্বা নারী ও ৬০ মাস বয়সী শিশুদের যে যে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে এটি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি তথা আওয়ামী লীগের উন্নয়নের ফসল। তাই আগামীতে যেকোন নির্বাচন আসলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই আওয়ামী লীগের প্রতীক, জনত্রেী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিবেন। যাতে জননেত্রী শেখ হাসিনা আবারও আপনাদের সেবা করতে পারে।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে যত্ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, সুনির্দিষ্ট সেবা গ্রহণের বিপরীতে নগদ অর্থ প্রদানের মাধ্যমে শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধন।

এই প্রকল্পের আওতায় গাইবান্ধা ইউনিয়নসহ ইসলামপুর উপজেলায় ১২টি ইউনিয়নের উপকারভোগীর সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৯৭৬ জন। ৬ মাসের বরাদ্দ রয়েছে ১০ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নে যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ

আপডেট সময় ০৭:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১