ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

অবশেষে একসঙ্গে মাঠে নামছেন মেসি ও নেইমার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অবশেষে ১৫৭২ দিন পর একসঙ্গে মাঠে নামছেন লিওনেল মেসি এবং নেইমার। ২০১৭ সালের ২৭ মে, সর্বশেষ কোপা ডেল রের ফাইনাল খেলেছিলেন মেসি, নেইমার ও সুয়ারেজ। বিখ্যাত এমএসএন জুটির একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা সেই শেষ। এরপর বিখ্যাত জুটিটা একসঙ্গে হতে পারেনি। আর হবেও না। তবে মেসি ও নেইমার- দু’জন আবারও একসঙ্গে একই জার্সিতে খেলার খায়েশ বহুদিনের।

নানা ঘটনার চক্রবাঁকে অবশেষে তাদের দু’জনের সেই ইচ্ছা আবারও পূরণ হতে যাচ্ছে। মেসি-নেইমার এখন আবারও একই ছাতার নিচে, খেলবেন একই জার্সিতে। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) মেসি নাম লেখানোর পর ছিল শুধু সেই অপেক্ষা।

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে মেসি এবং নেইমার ভক্তদের। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব এফসি ব্রাগার বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচের একাদশে মেসি এবং নেইমার দু’জনকেই রেখেছেন পিএসজি কোচ পচেত্তিনো।

এই ম্যাচে মাঠে নামলে ১৫৭২ দিন পর (৪ বছর, ৩ মাস এবং ১৯ দিন) আবারও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই জার্সিতে খেলতে নামবেন ব্রাজিল এবং আর্জেন্টিনার এই দুই সেরা তারকা।

পিএসজির জার্সিতে এরই মধ্যে অভিষেক হয়ে গেছে লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শুরুর আগে ফ্রেঞ্চ লিগ ওয়ানে রেইমসের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। ওই ম্যাচেও দু’জন একসঙ্গে মাঠে থাকতে পারেননি। কারণ নেইমারের পরিবর্তেই যে মেসিকে মাঠে নামান কোচ পচেত্তিনো!

ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বশেষ ম্যাচে মেসি-নেইমারের কেউই খেলতে নামতে পারেননি। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে গত শুক্রবার প্যারিসে ফিরে আসেন তারা দু’জন। পরের দিন ম্যাচ থাকাতে তাদেরকে আর দলে রাখেননি কোচ। ওই ম্যাচে ক্লারমন্তের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পায় পিএসজি।

এফসি ব্রুগ-এর বিপক্ষে ঘোষিত ২২জনের স্কোয়াডে নেই ডি মারিয়া। কারণ গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানসিটির বিপক্ষে বাজে আচরণ প্রদর্শনের জন্য ডি মারিয়াকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করে উয়েফা।

মেসি-নেইমার একসঙ্গে ফিরলেও সার্জিও রামোসের জন্য আরও অপেক্ষা। কারণ, ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। হাঁটুর ইনজুরির কারণে মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও নেই এই ম্যাচে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

অবশেষে একসঙ্গে মাঠে নামছেন মেসি ও নেইমার

আপডেট সময় ০৯:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১