ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৬৬ জনের, নতুন করে শনাক্ত ৪৫,৩৫২

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৩৫২ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ২৯ লাখ ৩ হাজার ২৮৯ জনে দাঁড়ালো। এদিকে পরপর তৃতীয় দিনের মতো ভারতে সক্রিয় রোগির সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে।

৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

স্থানীয় সময় সকাল ৮টায় হালনাগাদ উপাত্ত অনুযায়ী, একই সময়ে দেশটিতে করোনায় নতুন করে ৩৬৬ জনের মৃত্যু ঘটায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৯ হাজার ৮৯৫ জনে।

মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে সক্রিয় রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৯ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের মাত্র ১.২২ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ রোগ থেকে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ।

তারা জানায়, গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগির সংখ্যা ১০ হাজার ১৯৫ জন বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয় জানায়, ২ সেপ্টেম্বর ভারতে ১৬ লাখ ৬৬ হাজার ৩৩৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৬৮ জনের ভাইরাস পরীক্ষা করা হলো। পরীক্ষার বিপরীতে প্রাত্যহিক আক্রান্তের হার ২.৭২ শতাংশ। সাপ্তাহিক আক্রান্তের হার ২.৬৬ শতাংশ এবং বিগত ৭০ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা গেছে।

উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১.৩৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৬৬ জনের, নতুন করে শনাক্ত ৪৫,৩৫২

আপডেট সময় ০৮:০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১