ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে নূর মেহেজাবিন কনা (১২) নামে এক ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর মেহেজাবিন কনা সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের ফজলুল হক ঠান্ডুর মেয়ে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নূর মেহেজাবিন কনা ৩ সেপ্টেম্বর সকালে পার্শ্ববর্তী তাড়িয়াপাড়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। দুপুরের দিকে স্থানীয় শিশুদের সাথে সে বন্যার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাহেদুর রহমান সাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৫:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১