ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় প্রাণ হারালেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান

মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান

মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনায় প্রাণ হারালেন বর্ষীয়ান রাজনীতিবিদ নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নকলা হাজী জালমামুদ কলেজের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান। ২৩ আগস্ট বিকেল ৫টা ২০ মিনিটে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ বহু আত্মীয় স্বজন গুণগাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

২৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হবে। যানাজা নামাজ শেষে কায়দা বাজারদী গোরস্থানে সমাহিত করা হবে তাকে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, শেরপুর-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শহর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আ. স. ম নুরুল ইসলাম হিরো, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, জেলা ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক পরিষদসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় প্রাণ হারালেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান

আপডেট সময় ১২:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১