ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

লাশ লাশসুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ আগস্ট সকালে সদর উপজেলার অষ্টমীতলা পূর্ব শেরী এলাকার মৃগী নদী থেকে ওই লাশ উদ্ধার হয়।

স্থানীয় সূত্র জানায়, ২১ আগস্ট সকালে মৃগী নদীতে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি তদন্ত বন্দে আলী মিয়া জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই বৃদ্ধার পরিচয় জানার জন্য চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১