ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

নকলায় নতুন টিউবওয়েল পেয়ে রশিদা বেওয়ার মুখে হাসির ঝিলিক

নতুন টিউবওয়েল এখন খুব সহজেই কষ্ট ছাড়া চাপতে পারেন রশিদা বেওয়া। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

স্বামী নাজিমদ্দিন মারা গেছেন ৫/৭ বছর আগে। অন্যের বাড়িতে কাজ ও মাঝে মাঝে ভিক্ষা করে কোনমতে সংসার চালান তিনি। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা তার। পুরাতন একটি টিউবওয়েলের পানি খেতেন তিনি। টিউবওয়েল এতই শক্ত যে চেপে পানি তুলতে গেলে বুকে ব্যথা লাগত তার। একটি নতুন টিউবওয়েল ছিল তার স্বপ্ন। বলছি শেরপুরের নকলার পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি কান্দাপাড়া এলাকার রাশিদা বেওয়ার কথা।

রশিদা বেওয়ার স্বপ্ন পূরণ করেন বাংলাদেশ সমাচার পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক শফিউজ্জামান রানা। গত ২৭ জুলাই এ অসহায় মহিলাটিকে কথা দিয়েছিলেন তাকে বিশুদ্ধ ও নিরাপদ পানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন। ১১ আগস্ট সকালে নকলা শহর থেকে নিজে টিউবওয়েল ও সেটি স্থাপনের জন্য সরঞ্জাম নিয়ে হাজির হন রাশিদা বেওয়ার বাড়ি। স্থাপন করান টিউবওয়েল। নিজের টিউবওয়েলের পানি পান করে সাংবাদিক রানাকে জড়িয়ে ধরে কেঁদে উঠেন রশিদা বেওয়া। নতুন ও নরম টিউবওয়েল পেয়ে রাশিদা বেওয়ার মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে।

সাংবাদিক শফিউজ্জামান রানা বলেন, পুরাতন ও নষ্ট টিউবওয়েল চাপতে খালার (রাশিদা বেওয়া) অনেক কষ্ট হতো। আমি তার কষ্ট দেখে গত মাসে বলে আসি তাকে একটি নতুন টিউবওয়েল দিব। গতকাল (১১ আগস্ট) আমি শহর থেকে টিউবওয়েল ও তা স্থাপনের জন্য যাবতীয় সরঞ্জাম নিয়ে দাড়িয়ে থেকে লেবার দিয়ে স্থাপন করাই। আমি তার মুখে হাসি ফুটাতে সামান্য চেষ্টা করেছি মাত্র।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নকলায় নতুন টিউবওয়েল পেয়ে রশিদা বেওয়ার মুখে হাসির ঝিলিক

আপডেট সময় ০৩:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১