ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বকশীগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারী রাসেলের জামিন নামঞ্জুর

সাংবাদিকের ওপর হামলাকারী বধুয়া গার্মেন্টস এর মালিক রাসেল খন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলানিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার স্ত্রীর ওপর হামলাকারী বধুয়া গার্মেন্টস এর মালিক রাসেল খন্দকারের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

২৭ জুলাই দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানভির আহামেদ এ আদেশ দেন। জামালপুর কোর্ট পুলিশের জিআরও শাহাজান মিয়া এ তথ্য দেন।

এর আগে সাংবাদিক নাদিম ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন সাংবাদিক নাদিম। মামলা নং-৩০।

প্রসঙ্গত, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও ২৫ জুলাই রবিবার বকশীগঞ্জ বাজারের বধুয়া ফ্যাশন নামের দোকানটি খোলা রেখে পণ্য বিক্রি করা হচ্ছিল। বিষয়টি সাংবাদিক নাদিমের নজরে এলে দোকানটির ছবি তুলে তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ নিয়ে ওই দোকানের মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে সাংবাদিক নাদিমের ওপর ক্ষুব্ধ হন।

২৬ জুলাই দুপুরে উপজেলার গোয়ালগাঁও কমিউনিটি ক্লিনিক থেকে স্ত্রী মনিরা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন নাদিম। পথে বধুয়া ফ্যাশনের সামনে দিয়ে আসার সময় দোকান মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে তাদের পথরোধ করে মারধর শুরু করেন। পরে বকশীগঞ্জ থানা পুলিশ রাসেলকে আটক করে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

বকশীগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারী রাসেলের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৬:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১