ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ছাদ থেকে পড়ে চার সন্তানের জননীর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে চার সন্তানের জননীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রিতা বেগম (৪২)। ২৭ জুলাই সকালে পৌর শহরের নয়আনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিতা ওই এলাকার আনিসুর রহমান তালুকদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিতা বেশ কিছু দিন যাবত কিডনি, ডায়াবেটিসসহ মানসিক রোগে ভুগছিলেন। ২৭ জুলাই সকালে শহরের নয়আনী বাজার কলেজ মোড় এলাকার নিজ বাসভবনের তিনতলার ছাদে যান রিতা। এরপর তিনি আকস্মিকভাবে ছাদ থেকে নিচে সড়কে পড়ে যান। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন।

এসময় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিতাকে মৃত ঘোষণা করেন।

রিতার মেয়ে আঞ্জুমান আরা বেগম বলেন, তার মা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি নিয়মিত ঘুমের ওষুধ খেতেন। সকালে ঘুম থেকে ওঠে তিনি বাসার ছাদে যান। এরপর তারা জানতে পারেন, তার মা ছাদ থেকে পড়ে গেছেন।

তারা ধারণা করছেন, অসুস্থ থাকায় সম্ভবত মাথা ঘুরিয়ে তার মা ছাদ থেকে পড়ে গেছেন।

মৃৃতের কোমড়ে আঘাতের চিহ্ন দেখা গেছে জানিয়ে সদর থানা পুলিশের এসআই আবু রায়হান বিকালে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ছাদ থেকে পড়ে চার সন্তানের জননীর মৃত্যু

আপডেট সময় ০৪:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১