ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

দেওয়ানগঞ্জে লকডাউন বাস্তবায়নে সড়কে উপজেলা প্রশাসন

দেওয়ানগঞ্জ পৌর শহরের সড়কে পায়ে হেঁটে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউন বাস্তবায়নে কঠিন অবস্থানে থেকে উপজেলার প্রধান, প্রধান সড়কে টহল অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি।

লকডাউনের ৮ম দিনে ৮ জুলাই সকাল থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়কে পায়ে হেঁটে জনসাধারণকে সতর্ক করা হয়। মডেল থানার ওসি মুহাম্মদ কবীর হ্যান্ড মাইকে সতর্কতা প্রচার করে বলেন, অপ্রয়োজনে স্বাস্থ্যবিধি না মেনে বাসার বাইরে বের হলে আটক ও জরিমানা করা হবে। ব্যবসায়ীদের তিনি সতর্ক করে বলেন, সবজি দোকান ছাড়া কেউ দোকান খুললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে ফাঁকা ছিল পৌর শহর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, আপনারা ঘরেই থাকুন. স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসনকে সহযোগিতা করুন। নিজে বাঁচুন অপরকে বাঁচান। লকডাউনে কোন পরিবারের না খেয়ে থাকতে হবে না, সরকার পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বরাদ্দ দিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়ান নায়েক সুবেদার সাইদুর রহমান, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে লকডাউন বাস্তবায়নে সড়কে উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৯:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১