ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

আপাতত সাকিবের আঙুলের অস্ত্রোপচার নয়

মেলবোর্নের হাসপাতালে সাকিব। ছবি: সংগৃহিত

মেলবোর্নের হাসপাতালে সাকিব। ছবি: সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আঙুলের ইনফেকশনের কারণে মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল এশিয়া কাপ। দেশে ফিরে হাসপাতালে ভর্তি হয়ে আঙুল থেকে পুঁজ-রক্ত বের করতে হয়েছে সাকিব আল হাসানকে। ইনফেকশন কিছুটা নিয়ন্ত্রণে এলে অস্ত্রোপচার বিষয়ে মতামত নিতে ৫ অক্টোবর অস্ট্রেলিয়া যান সাকিব।

মেলবোর্নে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন সব ভালো পাওয়া গেলেও চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ হাতের কড়ে আঙুলের অস্ত্রোপচার অন্তত ছয় মাসের মধ্যে করা যাবে না। ইনফেকশন পুরোপুরি সেরে গেলে খেলা শুরু করতে পারবেন। তবে নতুন করে ব্যথা হলে সাকিবকে খেলা বন্ধ করে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে বলে জানান চিকিৎসকেরা।

পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ১২ অক্টোবর হাসপাতাল ছেড়েছেন সাকিব। তবে দেশে কবে ফিরবেন এখনো তা বলা যাচ্ছে না।
সূত্র : ইত্তেফাক

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপাতত সাকিবের আঙুলের অস্ত্রোপচার নয়

আপডেট সময় ০৬:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮