ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

মেলান্দহে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

মাতৃ মৃত্যু ও নবজাতকের মৃত্যু হ্রাস করার মাধ্যমে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্র (এসডিজি) অর্জন করার লক্ষ্যে ২৪ জুন জামালপুরের মেলান্দহ উপজেলায় উন্নয়ন সংঘের আইএমএসআরএইচআরএমএনএইচ প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফজলুল হক। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনুর বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আকন্দ, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক চিত্রসহকারে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক লিটন চন্দ্র সরকার এবং সভা সঞ্চালনা করেন উপজেলা ব্যবস্থাপক আরজু মিয়া।

ইউনিসেফ এর সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের আওতায় বার্ষিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। ২৩ জুন একই বিষয়ের ওপর ইসলামপুরে সভা অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি উপজেলায় তথা ৬৮টি ইউনিয়নের ৬১২টি ওয়ার্ডে প্রকল্পটি বিগত ২০১৮ সালের নভেম্বর মাস থেকে শুরু হয়ে চলতি বছরের ৩০জুনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে।

সভায় উপস্থিত সকল আলোচকগণ বাস্তবতার নিরিখে এবং সময়ের প্রয়োজনে কমপক্ষে আরও ৩ বছর সম্প্রসারণ করার জন্য অনুরোধ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মেলান্দহে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক সভা

আপডেট সময় ০৬:৫৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১