ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

শেরপুরে গরুর গোবর রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন, আটক ৯

হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসা নেয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে গরুর গোবর রাখাকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে প্রতিপক্ষের হামলায় নাজিরুল ইসলাম বদন নামে এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ১১ জুন সকালে সদর উপজেলার হাওড়া নিচ গ্রামে এ ঘটনা ঘটে। বদন ওই গ্রামের মৃত চিনু শেখের ছেলে।

এদিকে এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নয়জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত বদনের সাথে বেশ কিছু দিন যাবত প্রতিবেশি জমশেদ আলীর বাড়ির সীমানা নিয়ে বিবাদ চলে আসছিল। ১১ জুন সকালে সীমানায় গরুর গোবর রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বদন, তার ছেলে মোশারফ ও জোসনা নামে এক নারী প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বদন মারা যায়। অন্যদিকে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ দিকে এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ওসি মুনসুর আহাম্মদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

শেরপুরে গরুর গোবর রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন, আটক ৯

আপডেট সময় ০৬:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১