ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সরিষাবাড়ীতে তালগাছে ওঠে বিদ্যুতায়িত হয়ে গাছির মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল আজিজ নামে এক গাছির মৃত্যু হয়েছে। ১০ জুন দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সুনছের শেখের ছেলে আব্দুল আজিজ বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ১০ জুন দুপুরে বড়বাড়ীয়া গ্রামের মোজাম্মেল হোসেনের তালগাছে ওঠেন তাল পাড়তে। অসাবধানতায় তিনি এসটিডি বিদ্যুৎ লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। সরিষাবাড়ী ও জামালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

জামালপুর জেলা ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মনিরউজ্জামান বলেন, কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় তাল পাড়তে গিয়ে এক গাছি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিষাবাড়ীতে তালগাছে ওঠে বিদ্যুতায়িত হয়ে গাছির মৃত্যু

আপডেট সময় ০৮:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১