ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জামালপুরের ব্রহ্মপুত্র নদের দুটি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসলামপুরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ (বীরোত্তম) সেতু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ অক্টোবর দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে ২০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ল্যাপটেন্যান্ট শহীদ শেখ জামাল এবং শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ (বীরোত্তম) নামে দুটি সেতুর শুভ উদ্বোধন করেছেন। এ সেতু দুটির প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এ সময় দেশের ২০ জেলায় মোট ৩৩টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেলা ১২টার দিকে গণভবন থেকে জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে বসানো প্রজেক্টরের বড় পর্দায় সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু’টির শুভ উদ্বোধনী ঘোষণা করেন এবং জামালপুর জেলাবাসীদের শুভেচ্ছা জানান।

এ সময় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলার ইসলামপুর ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জামালপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মেজর জেনারেল খালেদ মোশারফের বড় মেয়ে মাহজাবিন খালেদ বেবী, জেলা প্রশাসক আহম্মেদ কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম-বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সুধীবৃন্দ এ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৮ সালে নির্বাচনের আগে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে এলাকাবাসীদের ব্রহ্মপুত্র নদের ওপর দু’টি সেতু নির্মাণের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর ওই আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ইসলামপুর পাইলিং ঘাট-সভাকুড়া এবং ডিগ্রিরচর-ডেফলা ঘাটে দু’টি সেতু নির্মাণসহ প্রায় ৪০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়িত হয়। ইতোমধ্যে সেতু দু’টির ওপর দিয়ে ট্রাক-বাসসহ বিভিন্ন যানবাহনে হাজারো পথচারী চলাচল শুরু করেছে। তার সুফল পাচ্ছে ব্রক্ষপুত্র নদের দ্বিধাবিভক্তি দু’পাড়ের মানুষ। বদলে গেছে চরাঞ্চলের তিন লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরের ব্রহ্মপুত্র নদের দুটি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় ০৭:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮