
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শেরপুরের গণমাধ্যমকর্মীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ জুন দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওইসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল মজিদ।
এ দিন জেলা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরীফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অনেকে।
আলোচনাসভা শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
বাংলার চিঠি ডেস্ক : 



















