ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

নেইমারের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতীয় দলে ফেরার ম্যাচে গোল করলেন ও করালেন নেইমার। লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখলো ব্রাজিল। ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে জিতলো তিতের দল।

বাছাই পর্বের সব ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। খেলেছেও সেই আগের ব্রাজিলের মত। সাম্বার সেই পুরোনো টাচ দেখছে বিশ্ব। এমন ফর্মে থাকা ব্রাজিলের বিপক্ষে টেবিলের তিনে থাকা ইকুয়েডর।

ঢিমেতালে শুরু দুই দলের। ম্যাচে প্রথম ভালো সুযোগটা পায় ব্রাজিল। ২০ মিনিটে নেইমারের ফ্রি কিকে ঠিক মতো পা ছোঁয়াতে পারেননি রিচার্লিসন। বেঁচে যায় ইকুয়েডর।

ব্রাজিলের আক্রমণের সামলে ধীরে ধীরে আক্রমণে যায় ইকুয়েডর। কিন্তু ব্রাজিলের রক্ষণের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি তারা। হাফ টাইমের ঠিক আগে বারবোসার গোল। তবে অফসাইডের কারণে বাতিল হয় সেটা। গোলশূণ্যতে শেষ হয় প্রথম হাফ।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য আরো ২০ মিনিট অপেক্ষা করতে হয় সেলেকাওদের। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় লিড পায় ব্রাজিল। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে নেইমারের থ্রু। যা গোলে পরিণত করতে ভূল করেননি রিচার্লিসন।

ম্যাচের একদম শেষ সময়ে পেনাল্টি পায় ব্রাজিল। ডি-বক্সে জেসুস ফাউলের শিকার হলে ভারের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যোগ করা সময়ে নেইমারের দুর্বল স্পটকিক সহজেই ফেরান ডমিনগেস। কিন্তু পিএসজি ফরোয়ার্ড শট নেওয়ার আগেই লাইন থেকে তার পা বেরিয়ে আসায় ফের শট নেওয়ার সুযোগ পান নেইমার। এবার আর কোন ভুল করেননি তিনি। ব্রাজিলের জার্সিতে এটি তার ৬৫তম গোল। এক এসিস্ট ও গোল নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনিই।

বিশ্বকাপ বাছাইয়ের পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান আর্জেন্টিনার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেইমারের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

আপডেট সময় ১২:৪২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১