ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় নিহতের বাড়ি শেরপুরে চলছে শোকের মাতম

নিহতের বাড়ি শেরপুরে চলছে শোকের মাতম। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ঈদ শেষে ঢাকায় ফেরার পথে ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের বাড়ি শেরপুরের বাঘেরচরে চলছে শোকের মাতম। কান্না থামছেনা নিহতের স্বজনদের। ১৬ মে রাত ১২টায় ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউপির রায়মনি হাসমতের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ভাই আমান উল্লাহ, বোন নাজমা ও ভাগ্নি লালমনি।

১৭ মে সকালে নিহতদের লাশ বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। শোকে আর্তনাদ করছেন স্বজনরা আর শোকে নিস্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম।

স্থানীয় আসাদ, রহমত, হাসেম ও আফাজুল জানান, ঢাকা থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি আসে শেরপুরের বাঘেরচরের সেকান্দর আলীর ছেলে আমান উল্লাহ (৩০), মেয়ে নাজমা (৩৫) ও নাজমার কন্যা লালমনি। এদের মধ্যে আমান উল্লাহ ঢাকায় কাঁচামালের ব্যবসা করতো, নাজমা তার স্বামী ইব্রাহিমকে নিয়ে ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো। ১৬ মে রাতে শেরপুর থেকে বেগুন ভর্তি একটি পিকআপ ভ্যানে করে ঢাকায় রওনা দেয় তারা। ত্রিশালে পিকাআপ ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে বালুভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এ সময় দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। আর ঘটনাস্থলেই ভাই আমান উল্লাহ বোন নাজমা ও ভাগ্নি লালমনির মৃত্যু হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় নিহতের বাড়ি শেরপুরে চলছে শোকের মাতম

আপডেট সময় ০৬:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১