ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

প্রধানমন্ত্রীর উপহার কর্মহীনদের মাঝে তুলে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনা মহামারি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঈদ সামগ্রী বিতরণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এমপি। ১১ মে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইর বালুহাট মাঠে ৫০০ কর্মহীন মানুষের মাঝে এ ঈদ সামগ্রী তুলে দেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, চিনি, আলু, তেল, সেমাই, গুড়া দুধ ও হাত ধোয়ার সাবান।

এ সময় চিকিৎসক মুরাদ হাসান বলেন, ‘আওয়ামী লীগের সৃষ্টি দেশের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করতে। শেখ হাসিনা শিখিয়েছেন কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। করোনার এসময়ে আমরা ঘরে বসে থাকিনি। সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। নিজেদের জীবনের মায়া আমরা করিনি।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতার কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এ মহামারিতে কেউ না খেয়ে মরেনি। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে দেশে উন্নয়ন অব্যাহত থাকবে।’ দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর সহায়তা অব্যাহত থাকবেও বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুর অর রশিদ, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপহার কর্মহীনদের মাঝে তুলে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১