ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফাইজারের জাল টিকা বিক্রি মেক্সিকো ও পোল্যান্ডে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী কোম্পানী ফাইজার ২১ এপ্রিল নিশ্চিত করে বলেছে, মেক্সিকো ও পোল্যান্ডে তাদের করোনা ভাইরাসের যেসব সন্দেহজনক টিকার ডোজ আটক করা হয়েছে সেগুলো জাল।

মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর একটি ক্লিনিকে প্রায় ৮০ জন লোক ফাইজারের টিকার এই নকল ডোজ গ্রহণ করেছে। তবে এতে শারিরীকভাবে ক্ষতির আশংকা নেই। কিন্তু করোনা প্রতিরোধে কোন সুরক্ষা দেবে না।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসে তথাকথিত এসব ভুয়া টিকা গোপনে বিক্রির বিষয়ে সতর্ক করেছিল এবং লোকজনকে এসব টিকা না নেয়ার আহ্বান জানিয়েছিল।

এছাড়া মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেক্সিকোয় ফাইজারের ভুয়া ভ্যাকসিন পাওয়া গেছে বলে সতর্ক করেছিল।

ফাইজার এসব ভুয়া টিকার পরীক্ষা চালিয়ে দেখেছে এতে দুই ডোজ ভ্যাকসিনের উপকরণ নেই যা তারা বায়োএনটেকের সাথে যৌথভাবে তৈরি করেছিল।

ফাইজারের বৈশ্বিক সুরক্ষা প্রধান লেভ কুবিয়াক বলেছেন, ভ্যাকসিনের চাহিদা তীব্র, কিন্তু যোগান স্বল্পতার কারণে এ ধরণের জালিয়াতি হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইজারের জাল টিকা বিক্রি মেক্সিকো ও পোল্যান্ডে

আপডেট সময় ১২:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১