ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

২৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশব্যাপী করোনা সংক্রমণ রোধে ‘লকডাউন’ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলমান লকডাউন ২১ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও তা এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইট ছেড়ে যাবে। যেন দেশে আটকে থাকা কয়েক হাজার প্রবাসী শ্রমিক তাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন।

গত ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০ বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট বাতিল করে বেবিচক। এতে করে ২০ হাজার থেকে ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিকের তাদের কর্মস্থলে ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

২৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৮:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১