ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জের শিক্ষক জাহিদুল ইসলাম পলাশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত

শিক্ষক মো. জাহিদুল ইসলাম পলাশ

শিক্ষক মো. জাহিদুল ইসলাম পলাশ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম পলাশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন। করোনাকালে অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে সংযুক্ত রাখতে বিশেষ অবদান রাখায় ১৭ এপ্রিল বিকালে এটুআই কর্তৃক পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ অনলাইন প্লাটফর্ম শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ তাকে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত করেন।

তিনি করোনাকালে সর্বপ্রথম অনলাইন স্কুল ময়মনসিংহ অনলাইন স্কুলের একজন এডিটর এবং প্রাথমিকে সর্বপ্রথম অনলাইন স্কুল বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের প্রতিষ্ঠাকালীন এডমিন এছাড়াও জামালপুর অনলাইন প্রাইমারি স্কুলের এডমিন হিসেবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এটুআই কর্তৃক পরিচালিত ‘ঘরে বসে শিখি’ ফেসবুক পেইজসহ সারাদেশের বিভিন্ন ফেসবুক পেইজে লাইভ ক্লাস নিয়ে করোনাকালে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত পরিচিত হয়েছেন গণিতের এই মাষ্টার ট্রেইনার।

জানা গেছে, এটুআই থেকে ঘোষিত আইসিটি ফর জেলা শিক্ষক অ্যাম্বাসেডর প্রোগ্রামে এবং শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা গ্রামীণ এলাকায় থেকে যেখানে প্রায় সময় বিদ্যুৎ এবং ইন্টারনেটের সমস্যা, সেখানে থেকে নানা প্রতিক‚লতার মাঝে ২০২০ সালের মার্চ মাস থেকে লাইভ ক্লাস নিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আলোর মুখ দেখিয়েছেন এ জাহিদুল ইসলাম পলাশ।

জাহিদুল ইসলাম পলাশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে, এছাড়াও বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এবং জামালপুর অনলাইন প্রাইমারি স্কুলের শিক্ষকগণ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

বকশীগঞ্জের শিক্ষক জাহিদুল ইসলাম পলাশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত

আপডেট সময় ০৮:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১