ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২ লাখের বেশি আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে দেশটিতে এটি একটি নতুন রেকর্ড। এদিকে সেখানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বর্তমানে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। ১৫ এপ্রিল কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জনে দাঁড়ালো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট দুই লাখ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে এক দিনে ভারতে নতুন করে আরো এক হাজার ৩৮ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ৭৩ হাজার ১২৩ জনে দাঁড়ালো। স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা এ উপাত্ত ২০২০ সালের ৩ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।

করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে টানা ৩৬ দিন ধরে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এর ফলে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে মোট ১৪ লাখ ৭১ হাজার ৮৭৭ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১০.৪৬ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে বর্তমানে ৮৮.৩১ শতাংশে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২ লাখের বেশি আক্রান্ত

আপডেট সময় ০৮:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১