ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরলেন ইউপি সদস্যরা

চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরে সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলার এক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। ওই চেয়াম্যানের নাম শামছুর রহমান আবুল। তিনি উপজেলার ১ নম্বর গণপদ্দী ইউপি চেয়ারম্যান। ১৪ মার্চ দুপুরে ওই ইউপি প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এদিন লিখিত বক্তব্যে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন গণপদ্দী ইউপি সদস্য শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফেরদৌস আহম্মেদ ও সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল দীর্ঘ ৩ বছর যাবৎ ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সরকারের কাছ থেকে ইউপি সদস্যদের নামে বরাদ্দকৃত ভিজিডি কার্ড, দারিদ্র কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃ ও পুষ্টি ভাতা, রেশন কার্ড, কোভিড-১৯ এর আনুসাঙ্গিক অনুদান, এলজিএসপির বরাদ্দ, কাবিখা ও কাবিটা কর্মসূচিসহ ইউপি সদস্যদের মাসিক সম্মানী ভাতা থেকে বঞ্চিত করে আসছেন শামছুর রহমান আবুল।

ইউপি চেয়ারম্যান নানাভাবে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম অব্যাহত থাকায় বিষয়টি ইউএনও বরাবর লিখিত অভিযোগ আকারে দেয়া হয়েছে।

এ দিন ইউপি সদস্যরা তাদের প্রাপ্য অধিকার ফেরত পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এছাড়া সরকার প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ইউপি ভবন নির্মাণ করে দিলেও তিনি (শামছুর রহমান আবুল) সেখানে অফিস না করে তার নিজ এলাকায় একটি টিন সেড ঘরে পরিষদের সমস্ত কাজ পরিচালনা করেন বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

অন্যদিকে ইউপি সদস্যদের আনা সকল অভিযোগ মিথ্যা বলে বলে দাবি করেছেন চেয়ারম্যান শামছুর রহমান আবুল।

আপলোডকারীর তথ্য

চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরলেন ইউপি সদস্যরা

আপডেট সময় ০৯:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১