ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

করোনা নিয়ন্ত্রণে কুয়েতে কারফিউ জারি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মহামারি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরতে কুয়েত সরকার ৪ মার্চ সর্বনিম্ব এক মাসের কারফিউ জারি করেছে। দেশটিতে এক দিনের হিসেবে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড সৃষ্টির পর এমন ঘোষণা দেয়া হলো। খবর এএফপি’র।

কুয়েত গত ৭ ফেব্রুয়ারি থেকে একেবারে অত্যাবশ্যকীয় না এমন খুচরা বিভিন্ন দোকান খোলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ এবং কুয়েতের নাগরিক না এমন ব্যক্তিদের দেশে প্রবেশ নিষিদ্ধ করলেও গত সপ্তাহে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে আরো কঠোর পদক্ষেপ নিতে সরকার বাধ্য হয়েছে।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সরকারের এক মুখপাত্র বলেন, ‘কুয়েতে স্থানীয় সময় বিকেল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগামী ৭ মার্চ রোববার থেকে এ কারফিউ শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।’

তিনি বলেন, কারফিউ চলাকালে মানুষ নামাজ পড়তে মসজিদে যেতে পারবে। এছাড়া ফার্মেসি এবং খাবারের দোকান অবশ্যই তাদের পণ্য সরবরাহ সেবা দিতে পারবে।

তিনি আরও বলেন, কারফিউ জারির আওতায় সকল সরকারি পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।

এ আইনে বাড়ির বাইরে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।

৪ মার্চ কুয়েতে এক হাজার ৭১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে ২৪ ঘণ্টার হিসেবে এ সংখ্যা সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেল। কুয়েতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

করোনা নিয়ন্ত্রণে কুয়েতে কারফিউ জারি

আপডেট সময় ০৮:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১