ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

শিক্ষা উপ-মন্ত্রীর সঙ্গে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় ভিসির সৌজন্য সাক্ষাৎ

সৌজন্য সাক্ষাতে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ভিসি প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপির সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপ-মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জামালপুরের মেলান্দহে স্থাপিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষাসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানতে চান। উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী শরীফ উদ্দিন, উপ-সচিব মো. শাহগীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার গুণগত শিক্ষার ওপর জোর দিচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে প্রতিকূল পরিবেশে শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে সাফল্য দেখিয়েছে তা অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উদাহরণ হতে পারে। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিবারকে ধন্যবাদ জানাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষা উপ-মন্ত্রীর সঙ্গে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় ভিসির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৭:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১