ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের যাত্রা শুরু

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের যাত্রা শুরু উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘সত্যের সাথে সন্ধি’ করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হল নতুন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকমের। দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে ঢাকা পোস্ট ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। ১৬ ফেব্রুয়ারি সকালে এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহরের তমালতলা মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম, ব্রহ্মপুত্র শিল্পীগোষ্ঠীর সভাপতি জাকিউল ইসলাম খান টিপু, জামালপুর জেলা স্কাউটের কোষাধ্যক্ষ মাসুদুল হাসান কালাম, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) দপ্তর সম্পাদক তানভীর আজাদ মামুন, রক্তের বন্ধনের সভাপতি সভাপতি আসমাউল আসিফ ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শান্ত রহমান প্রমুখ।

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের যাত্রা শুরু উপলক্ষে কেককাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে তথ্যের জন্য অনলাইন নিউজ পোর্টাল খুবই নির্ভরযোগ্য গণমাধ্যম। অনলাইন নিউজ পোর্টালের কল্যাণে খুব দ্রুত যেহেতু মানুষের কাছে তথ্য পৌছে যায়, তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। দেশে প্রচলিত অন্যান্য নিউজ পোর্টাল থেকে ব্যতিক্রম ঢাকা পোস্ট ডটকমে (dhakapost.com) ভিডিও কনটেন্ট ও সংবাদ উভয়ই থাকবে, এতে করে টেলিভিশন ও সংবাদপত্রের স্বাদ পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে। তাই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সময়ের চাহিদা অনুযায়ী সংবাদ প্রকাশের মাধ্যমে অচিরেই ঢাকা পোস্ট শাক্তিশালী একটি গণমাধ্যমে পরিণত হবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

পরে সবাইকে নিয়ে কেক কাটেন অতিথিরা।

অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের যাত্রা শুরু

আপডেট সময় ০৮:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১